সনাকের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ জলবায়ু সম্মেলন ২০১৪ উপলক্ষে ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায্যতা’র দাবিতে সচেতন নাগরিক কমিটি (সনাক) গতকাল মঙ্গবার সকালে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। সনাকের সহসভাপতি শেখ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ও স্বজন সদস্য এস এম জাহিদ হোসেন, স্বজন সদস্য কুদরত-ই-খুদা প্রমুখ। বক্তারা বলেন, উন্নত দেশসমূহের মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে সবচেয়ে ঝঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। বিশেষ করে দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।