সনি এলইডি টিভি বাজারজাত উপলক্ষে সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বাজারে নতুন সনি এলইডি টিভির আনুষ্ঠানিক বাজারজাত উপলক্ষে রূপসী বাংলা হোটেলে সম্প্রতি এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাং গস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আকতার হোসেন, ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন, পরিচালক বিনাজ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার তানভীর হোসেন, সনি সাউথ-ইস্ট এশিয়ার রিজিওনাল হেড মাসাকি মাতসুমাই, হেড অব আইটি মার্কেটিং তাকাহাশি তেপেই, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও টিভি এরিয়া মার্কেটিং প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া সারা দেশ থেকে আসেন কোম্পানির প্রতিনিধিরা। পাঁচটি বিশেষ সুবিধাসংবলিত নতুন সনি এলইডি টিভিগুলো ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করবে বলে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি।