সনি র্যাংগস -প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁও হোটেলে সনি র‌্যাংগস-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ পুরস্কার বিতরণের পর বিজয়ীদের সঙ্গে অতিথি ও সনি র‍্যাংগস এবং প্রথম আলোর কর্মকর্তারা
সোনারগাঁও হোটেলে সনি র‌্যাংগস-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ পুরস্কার বিতরণের পর বিজয়ীদের সঙ্গে অতিথি ও সনি র‍্যাংগস এবং প্রথম আলোর কর্মকর্তারা

‘সনি র‌্যাংগস -প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ’-এর তিন পর্ব ও মেগা পর্বের লটারির ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ৩০ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনি বাংলাদেশ ব্র্যান্ডের প্রধান স্ট্যানলি টান, র‌্যাংগস  ইলেকট্রনিকসের বিক্রয় ব্যবস্থাপক জানে আলম, মোমেন্টামের মহাব্যবস্থাপক সৈয়দ হাসান ইমাম ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, মহাব্যবস্থাপক রশিদুর রহমান (বিজ্ঞাপন), উপমহাব্যবস্থাপক আহসানুল হক (বিজ্ঞাপন), বিজ্ঞাপন ব্যবস্থাপক হুমায়ুন কবীর, ক্যাটাগরি ব্যবস্থাপক মঞ্জুর হোসাইন (বিজ্ঞাপন), বিজ্ঞাপন নির্বাহী শামসুল আরেফীন।