সনিয়াকে বাঁচাতে সহায়তা কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইডেন মহিলা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী সনিয়া আক্তার। সম্প্রতি হাঁটুতে প্রচণ্ড ব্যথা অনুভূত হলে তিনি অ্যাপোলো হাসপাতালে যান। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, সনিয়া ক্যানসারে আক্রান্ত। তাঁকে কেমাথেরাপি ও রেডিওথেরাপি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু সনিয়ার দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই সনিয়াকে সুস্থ করে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: সনিয়া আক্তার, হিসাব নম্বর: ০১২৬১০৫০০০১৯৭০০৩, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।