সন্তান হত্যার দায়ে মাসহ ৩ জনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে নিজ শিশুসন্তানকে হত্যার দায়ে এক মাসহ তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বাগেরহাটের জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান গতকাল সোমবার এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোল্লাহাটের নগরকান্দি গ্রামের ইকু বিশ্বাসের স্ত্রী লতিফা বেগম, একই গ্রামের মনির মোল্লা ও নাজমা বেগম। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ইকু বিশ্বাস পেশাগত কাজে ২০০৫ সালের ১২ এপ্রিল ভোররাত পর্যন্ত বাড়ির বাইরে ছিলেন। ভোরে ডিপজলকে (দেড় বছর) ঘরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে ডিপজলের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় ওই বছরের ২৯ অক্টোবর ডিপজলের বাবা ইকু বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন।
পুলিশের অভিযোগপত্র ও সাক্ষীদের সাক্ষ্যে লতিফার সঙ্গে মনিরের পরকীয়া বিষয়টি ধরা পড়ে। যার খেসারত দিতে হয় ডিপজলকে।