সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আজিরুন বেগম (৩৫) নামের এক নারী মারা গেছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের কর্মধা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের হায়দর আলীর স্ত্রী।
এ ঘটনায় আহত সন্তান রায়হান আহমদকে (৮) কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল ভোরে ঝোড়ো বাতাসে হায়দর আলীর বসতঘরের পেছনে বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে। বেলা সাড়ে তিনটার দিকে খেলাধুলার সময় রায়হান ওই তারে জড়িয়ে যায়। চিৎকার শুনে আজিরুন ছুটে এসে সন্তানকে বাঁচাতে গেলে তিনিও ওই তারে জড়িয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে আজিরুন মারা যান।