সন্তানকে হত্যার অভিযোগে বাবার নামে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলায় শিশুপুত্রকে হত্যার অভিযোগে বাবা মুকুল শেখের (৩২) বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শিশুটির খালাতো ভাই সাহিদুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। ওই দিনই গ্রেপ্তার হওয়া মামলার একমাত্র আসামি মুকুল শেখকে গতকাল শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।গত বৃহস্পতিবার রাতে কুমড়ি গ্রামের সিয়াম শেখ (৩) খুন হয়। এ ব্যাপারে গতকাল শুক্রবার প্রথম আলোয় ‘লোহাগড়ায় বাবার হাতে শিশু খুন’ শীর্ষক সংবাদ ছাপা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুকুল শেখকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।