সন্তানকে হত্যার মামলায় মা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ সন্তানকে হত্যার মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে গতকাল মঙ্গলবার সেলিনা আক্তার নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র দাস বলেন, ছয় বছর আগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাবনগর গ্রামের আনছার হাওলাদারের সঙ্গে একই উপজেলার আনুলিয়া গ্রামের সেলিনা আক্তারের বিয়ে হয়। তাঁদের ঘরে দুই সন্তান হয়। এক বছর আগে প্রতাবনগর গ্রামের হুমায়ূন হাওলাদারের সঙ্গে সেলিনার সম্পর্ক হয়। এ নিয়ে তাঁদের সংসারে কলহ দেখা দেয়। গত ৩ এপ্রিল সেলিনা তাঁর দুই মাসের শিশু মনিরা আক্তারকে গলা টিপে হত্যা করে হুমায়ূনের সঙ্গে চলে যান। ওই দিনই বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। গত ২৯ এপ্রিল সেলিনার স্বামী আনছার হাওলাদার বাদী হয়ে সেলিনা আক্তার, হুমায়ূন হাওলাদারসহ কয়েকজনের নামে মামলা করেন।