সন্তানদের স্বপ্নকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত তরুণ উদ্যোক্তা ও লেখক সাবিরুল ইসলাম বলেছেন, ‘শিক্ষা মানুষের মধ্যে এক অনন্ত সম্ভাবনা তৈরি করে। তাই নিজের সন্তানদের স্বপ্নকে প্রত্যেক অভিভাবককে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সন্তানদের নিজের উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে। হয়তো সে মনে মনে তার দেশের সেরা মানুষ হতে চায় বা তার সমাজের মানুষকে বদলানোর জন্য অসাধারণ স্বপ্ন রয়েছে। তাই সন্তানের অসাধারণ স্বপ্নকে বাস্তবায়নের রূপদানের পথকে প্রসারিত করতে তাদের স্বপ্নকে শ্রদ্ধা করতে হবে।’
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক সংবর্ধনায় সাবিরুল ইসলাম এসব কথা বলেন। গত শুক্রবার উপজেলার উপমা ছাত্রকল্যাণ সংঘের উদ্যোগে তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে স্থানীয় শিক্ষানুরাগী, এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী সাবের আহমদ। সাবিরুলকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন সাদিক মিয়া ও আহসান হাবিব।