সন্তানের বিচারের দাবি করলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় নিজের সন্তানকে সন্ত্রাসী ও কুলাঙ্গার আখ্যা দিয়ে তাঁর বিচারের দাবি করেছেন আবদুল গনি সরদার নামের এক ব্যক্তি।গত রোববার উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে শতাধিক গ্রামবাসীর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল গনি অভিযোগ করেন, এই গ্রামের একটি মসজিদের কর্তৃত্ব নিয়ে তাঁর ছেলে ময়েজউদ্দিন সন্ত্রাসীদের নিয়ে ১১ জুন মসজিদের ইট, সিমেন্ট, বালু লুটপাট করতে যান। এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা গ্রামবাসীর ওপর হামলা চালায়। একপর্যায়ে ময়েজের সহযোগী ঈশ্বরদীর আলোচিত শ্যামলী পরিবহনে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি তফেজ্জল হোসেন পিস্তল দিয়ে গুলি চালায়। এতে আবদুল গনির ছোট ভাই মুনির গুরুতর আহত হন। ওই ঘটনার পরদিন ময়েজউদ্দিন ও তাঁর বাহিনী গ্রামবাসীর ওপর আবারও হামলা চালায়। আবদুল গনি বলেন, ‘আমি তার মুখ দেখতে চাই না। এমনকি আমি মারা গেলেও ময়েজ যেন আমার কবরে মাটি না দেয়।’