সন্তানের মনটা জানতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগের হাওয়ায় অভিভাবকেরা সন্তানের মনের ভেতরে উঁকি দিতে পারছেন না। আবার সন্তানেরাও অভিভাবকদের ঠিকমতো বুঝতে পারছে না। তাই সন্তানের ভালোর জন্য অভিভাবকদের ‘প্যারেন্টিং’ বা সন্তান লালন-পালন বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবেই শিক্ষিত হওয়া প্রয়োজন।গতকাল শুক্রবার ধানমন্ডিতে অরণি বিদ্যালয়ে মনোবিজ্ঞানী মেহতাব খানম অভিভাবকদের উদ্দেশে এ কথা বলেন। তিনি কাউন্সেলিং কেন জরুরি, সন্তানের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক কেমন হবে, এ বিষয়গুলো নিয়ে বিদ্যালয়ের অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন।সন্তানকে শাস্তি না দেওয়া, অনেক বেশি প্রত্যাশা না করা, সন্তানের মনটা জানা, সম্মান করা এবং সন্তানের কাছে বিশ্বাসী হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহতাব খানম।তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যৌনশিক্ষা বা সেক্স এডুকেশন পড়ানো হচ্ছে না, ফলে সন্তানের বয়স উপযোগী করে বিজ্ঞানসম্মতভাবে এ শিক্ষা দেওয়ার দায়িত্বও অভিভাবকের।অরণি বিদ্যালয়ের অধ্যক্ষ ইসমাত সুলতানা বলেন, অরণিতে শিশুদের প্রথম বা দ্বিতীয় হওয়ার প্রতিযোগিতায় না নামিয়ে মানবিকবোধসম্পন্ন মানুষ হিসেবে তৈরির চেষ্টা চালানো হয় ।অরণি স্কুলে অনুষ্ঠিত অভিভাবকদের জন্য পরামর্শমূলক বা কাউন্সেলিং-বিষয়ক অনুষ্ঠানটিতে মায়েদের উপস্থিতি বেশি থাকলেও বাবাদের সংখ্যা ছিল খুবই কম। মেহতাব খানম বলেন, সন্তানকে মানুষ করতে চাইলে শুধু মায়ের ওপর দায়িত্ব চাপালে চলবে না, বাবাদের আরও বেশি দায়িত্ব নেওয়া প্রয়োজন।