সন্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গতকাল ধানমন্ডির ডব্লিউ​ভিএ মিলনায়তনে মাদকমুক্ত পরামর্শ সহায়তার ৮২তম সভায় বক্তৃতা করে মোহিত কামাল l ছবি: প্রথম আলো
প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গতকাল ধানমন্ডির ডব্লিউ​ভিএ মিলনায়তনে মাদকমুক্ত পরামর্শ সহায়তার ৮২তম সভায় বক্তৃতা করে মোহিত কামাল l ছবি: প্রথম আলো

সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, কখন ফিরছে—প্রতিটি বিষয়ে মা-বাবাকে খোঁজ নিতে হবে। সন্তানদের সঙ্গে এমন সম্পর্ক গড়তে হবে, যাতে তারা মা-বাবাকে সবকিছু খুলে বলতে পারে। বললেন দেশের খ্যাতিমান মনোচিকিৎসক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে মাদকবিরোধী পরামর্শ সহায়তার ৮২তম সভায় তাঁরা এ কথা বলেন।

প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাঁদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল, সহকারী অধ্যাপক ফারজানা রহমান, জিল্লুর রহমান খান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা রাবিন ও আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল।

মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে নাম প্রকাশ না করার শর্তে দুই নারী তাঁদের মাদকাসক্ত হয়ে পড়া এবং তা থেকে বেরিয়ে আসার ঘটনা বর্ণনা করেন। দুজনের ক্ষেত্রেই পরিবারের শিথিল বন্ধন তাঁদের মাদকের দিকে ঠেলে দেয়।

প্রতি মাসে মাদকাসক্ত ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে এ ধরনের একটি পরামর্শ সহায়তা সভা হয়। মাদকাসক্ত ব্যক্তির সঙ্গে একান্তে কথা বলে চিকিৎসকেরা ব্যবস্থাপত্র দেন। চিকিৎসকেরা প্রত্যেক ব্যক্তিকে ১২ থেকে ১৫ মিনিট করে সময় দেন। +৮৮০১৭১৬২৪২২১৫ নম্বরে যোগাযোগ করে বা অনুষ্ঠানে সরাসরি হাজির হয়েও বিনা মূল্যে এ সেবা নেওয়া যায়।