প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তান কোথায় যাচ্ছে? কী করছে? কখন ফিরছে? প্রতিটি বিষয়ে বাবা-মাকে খোঁজখবর নিতে হবে। সন্তানেরা যাদের সঙ্গে মিশছে তাদের সম্পর্কেও খোঁজ নিতে হবে। সন্তানদের সঙ্গে মা-বাবাকে এমন সম্পর্ক গড়তে হবে, যাতে সন্তানেরা বাবা-মাকে সবকিছু খুলে বলতে পারে।
ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৪৭ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। প্রথম আলো ট্রাস্টের পরিচালনায় এ পাক্ষিক পরামর্শ সহায়তা কার্যক্রম নিয়মিত অনুষ্ঠিত হয়। পরামর্শ দেন অধ্যাপক মোহিত কামাল, সহকারী অধ্যাপক ফারজানা রহমান, ডা. মেখলা সরকার, ক্রিয়ার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী ও আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল।