খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির নেতা প্রীতি চাকমা (৪২) গু০লিবিদ্ধ হওয়ার ঘটনায় জেএসএস (সন্তু) পক্ষকে দায়ী করেছে জেএসএস (এম এন লারমা) পক্ষ।ঘটনার প্রতিবাদে জেএসএস (এম এন লারমা) পক্ষ গতকাল শনিবার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এম এন লারমা পক্ষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লারমা স্কয়ারে প্রতিবাদ সমাবেশ করে।পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জ্ঞান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেএসএস (এম এন লারমা) পক্ষের উপজেলা শাখার সভাপতি প্রীতিময় চাকমা, যুব সমিতির উপজেলা শাখার সভাপতি সমীর চাকমা প্রমুখ।বক্তারা বলেন, সন্তু লারমা জুমঞ্চ জাতির অধিকার আদায়ের নামে একনায়কতন্ত্র কায়েম করতে চায়। তাঁর লোকজন দিয়ে একের পর এক নেতা-কর্মী হত্যা করে ভ্রাতৃঘাতী সংঘাত সৃষ্টি করা হচ্ছে। সন্তু পক্ষের হাতে জেএসএসের সাধারণ সম্পাদক সুপ্রাণো চাকমা প্রকাশ দেবেশ খুন হয়েছেন। লারমা পক্ষের কয়েকজন নেতাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার যুব সমিতির সহকারী সাধারণ সম্পাদক প্রীতি চাকমা গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। জেএসএস (সন্তু) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জেএসএস (এম এন লারমা) পক্ষের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।