সন্তু পক্ষের ১১ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার কামাকুছড়ার প্রণয় কার্বারিপাড়ায় গত বৃহস্পতিবার গুলিতে দুই যুবক নিহত হওয়ার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) পক্ষের ১১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।গতকাল রোববার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উপজেলা সংগঠক কিশোর চাকমা বাদী হয়ে এই হত্যা মামলাটি করেন। গুলিতে নিহত দুই তরুণের লাশ গত শনিবার ময়নাতদন্তের পর দীঘিনালা বন বিহার শ্মশানে দাহ করা হয়েছে।ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, ‘সন্তু পক্ষের সন্ত্রাসীরা ২০ সেপ্টেম্বর উপজেলার কামাকুছড়ার প্রণয় কার্বারিপাড়ায় গুলি করে আমাদের দুই কর্মীকে হত্যা করেছে। এ ঘটনায় সন্তু পক্ষের চার্মিন চাকমা প্রকাশ খাল্যে পেদাকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছি।’ জেএসএস(সন্তু) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ইউপিডিএফের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। হত্যাকাণ্ডের সঙ্গে জেএসএস(সন্তু) পক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই।