সন্তু লারমা-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কাউন্সিল শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির আন্দোলন জোরদার করার আহ্বানের মধ্য দিয়ে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের দুই দিনব্যাপী ১৮তম কাউন্সিল ও প্রতিনিধি সমেঞ্চলন গতকাল বুধবার শেষ হয়েছে।

রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে ত্রিজিনাদ চাকমাকে সভাপতি, জ্যোতিষ্মান চাকমাকে সাধারণ সম্পাদক ও মং সত্তু মারমাকে সাংগঠনিক সম্পাদক করে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে জনসংহতি সমিতির সহসভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য ঊষাতন তালুকদার বলেন, আদর্শভিত্তিক মানবিক সমাজ গঠনে ছাত্রদের ভূমিকা রাখতে হবে। ত্রিজিনাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা ও বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টুমণি তালুকদার।