সন্তু লারমার সঙ্গে বৈঠক করেছেন মরিয়ার্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গতকাল রোববার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক সূত্রে জানা গেছে, এ সময় তাঁরা পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন, তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন।মরিয়ার্টি দিনব্যাপী সফরে গতকাল রাঙামাটি যান। পার্বত্য জেলাটি সফরের সময় তিনি আঞ্চলিক পরিষদের কার্যালয়ে ওই বৈঠক ছাড়াও জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তিনি সেখানে মোনঘর শিশুসদন পরিদর্শন করেন। সন্ধ্যায় ঢাকায় ফিরে যান মার্কিন রাষ্ট্রদূত।