সন্তোষ গুপ্তর ১০ম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংবাদিক-সাহিত্যিক, দৈনিক সংবাদ-এর সাবেক জ্যেষ্ঠ সহকারী সম্পাদক সন্তোষ গুপ্তর দশম মৃত্যুবার্ষিকী আজ ৬ আগস্ট বুধবার। এ উপলক্ষে সন্তোষ গুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে আজ সকাল ১০টায় পোস্তগোলায় নির্মিত সন্তোষ গুপ্ত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এ ছাড়া ৯ আগস্ট সন্ধ্যা ছয়টায় বাংলা একাডেমি ও সন্তোষ গুপ্ত স্মৃতি পরিষদের সহযোগিতায় সন্তোষ গুপ্ত: তাঁর জীবন ও সময়-গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।
সৎ ও সাহসী সাংবাদিকতার পথিকৃৎ সন্তোষ গুপ্তর জন্ম ১৯২৫ সালের ৯ জানুয়ারি ঝালকাঠির রুনসী গ্রামে। দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দী ধরে তিনি আমাদের সাংবাদিকতা জগতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে ছিলেন। সাংবাদিকতা পেশায় আসার আগে তিনি বাম ধারার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
সাংবাদিকতা ছাড়াও সাহিত্যের বিভিন্ন অঙ্গনে সন্তোষ গুপ্তর অবাধ বিচরণ ছিল। কবিতা, শিল্পকলা, চিত্রকলা, রাজনীতি, সাহিত্য, সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে তাঁর ১৮টি গ্রন্থ রয়েছে। তিনি একুশে পদক, শেরেবাংলা পদক, বঙ্গবন্ধু পদক, মাওলানা তর্কবাগীশ পদক, জহুর হোসেন স্মৃতি পদকসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। বাসস।