সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে পেকুয়ায় ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে গতকাল বুধবার ধর্মঘট পালন করেছেন কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের (পেকুয়া বাজার) ব্যবসায়ীরা। ভোর ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
ব্যবসায়ীদের অভিযোগ, কিছুদিন ধরে উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের কয়েকজন দুর্বৃত্ত বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছে। চাঁদা না পেয়ে গত মঙ্গলবার রাতে চার-পাঁচজনের একটি দল ব্যবসায়ী গিয়াস উদ্দিনের দোকানে হামলা চালায়।