সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচনের আগে পরিষদের ক্ষমতা ও করণীয় নির্ধারণ এবং সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্য গঠনের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা জেএসডির উদ্যোগে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেএসডি চট্টগ্রাম নগর শাখার সভাপতি গোলাম জিলানী চৌধুরী। বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জবিউল হোসেন, সদস্য সৈয়দ মোহাম্মদ আলী, উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল আলম প্রমুখ।
সমাবেশে জবিউল হোসেন বলেন, জেলা পরিষদের ক্ষমতা ও করণীয় কী, তা এখনই নির্ধারণ করে নির্বাচনের তফসিল দিতে হবে। তা না হলে বিতর্ক সৃষ্টি হবে।
সৈয়দ মোহাম্মদ আলী বলেন, দেশে বিদ্যুতের প্রয়োজন আছে। কিন্তু রামপালের পরিবর্তে অন্য কোথাও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হোক।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এই মুহূর্তে দেশের অন্যতম সমস্যা। এ সমস্যা মোকাবিলায় জাতীয় ঐক্য গঠনের কোনো বিকল্প নেই। জাতীয় ঐক্য গঠন করা হলে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলা আরও সহজ হবে।