সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ কুড়িগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষ ও দেশকে যদি বাঁচাতে চাও, সন্ত্রাস ও জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ স্লোগান সামনে রেখে গত শনিবার কুড়িগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী গণসংগীত ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।

জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক মতলুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেনজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রিপন কুমার মোদক ও সনাতন চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, জঙ্গিরা ধর্মের নামে যা করছে, তা ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। খুন, বোমাবাজি, সন্ত্রাস কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। ফলে জঙ্গিবাদের সঙ্গে জড়িত ব্যক্তিরা কারও বন্ধু হতে পারেন না, ভাই হতে পারেন না; কোনো ধর্মের হতে পারেন না। শুধু সরকার নয়, সামাজিকভাবে তাঁদের প্রতিরোধ ও প্রতিহত করতে হবে। অপরাধী যে-ই হোক, যত শক্তিশালীই হোক—তাদের আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান বক্তারা।