সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মিছিল ও সমাবেশ
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে থেকে দুপুরে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে সমাবেশ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান, বর্তমান সভাপতি সাকিউল ইসলাম, সহসভাপতি সাইফ জামান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাইমেন বাবু প্রমুখ।
এদিকে নওগাঁর নিয়ামতপুরে মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে নিয়ামতপুর উপজেলা সদরে এসব কর্মসূচি পালিত হয়। দুপুরে নিয়ামতপুর কলেজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রায়হান কবির চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এনামুল হক, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবেদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।