প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার, উপজেলা সদর মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান, ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান প্রমুখ। সভায় বিগত দিনে উপজেলাকে সন্ত্রাস ও নাশকতামুক্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেওয়া হয়।