সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল শুক্রবার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল। বক্তব্য দেন পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন, সহকারী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, থানার ওসি নাসির উদ্দিন মল্লিক প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।