সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা ও উপজেলায় পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় এলাকায় সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে সমাজের সব সচেতন নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। গতকাল বিকেলে ফেনী জেলা প্রশাসনের সমেঞ্চলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার। ফেনী সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ মনসুর উদ্দিন। সভায় সরকারি কর্মকর্তা, মসজিদের ইমাম, শিক্ষক, পুরোহিত, আইনজীবী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।