চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান বলেছেন, দেশে যারা সন্ত্রাস ও নাশকতা করছে, তারা দেশ ও জাতির শক্র। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল সোমবার বেলা আড়াইটায় জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে অনুষ্ঠিত ‘কক্সবাজার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’র প্রথম সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী বলেন, অপরাধীদের দল নেই, ধর্ম নেই, বর্ণ নেই। জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল করিম, কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান, পুলিশ সুপার মো. আজাদ মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাব উদ্দিন, কক্সবাজার আদালতের পিপি মমতাজ আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন, জেলা জাসদের যুগ্ম সম্পাদক মোহামঞ্চদ হোসাইন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ছলিমুর রহমান, কক্সবাজার পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র রাজবিহারী দাশ, হাশেমিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলভী মহিবউল্লাহ, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, কুতুবদিয়া, টেকনাফ, মহেশখালী, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যানরা।