সন্ত্রাস, খুনের প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশবিরোধী শক্তি’র ষড়যন্ত্র, সন্ত্রাস, খুন ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ঢাকা মহানগর কমিটি। গতকাল বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন-পূর্ব সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য, সাংসদ শিরীন আখতার নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব সদস্যসহ সংশ্লিষ্ট অন্যদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন হাবিবুর রহমান, করিম সিকদার, ওবায়দুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।