প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে শীতলক্ষ্যা নদীতে গতকাল বুধবার থেকে টহল শুরু করেছে র্যাব-১১। নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার পুরাতন কোর্ট ক্যাম্পের অধিনায়ক এএসপি শাহ্ শিবলী সাদিক বলেন, কোরবানির পশুর হাট, পশু পরিবহন, ঈদের জামাত, পোশাকশিল্প, বিপণিবিতান, বাস ও রেলস্টেশন, লঞ্চ টার্মিনালে র্যাবের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা থাকবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারায়ণগঞ্জ এলাকার বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীপথে ক্রেতা-বিক্রেতারা পশু বহন করে থাকেন। জনসাধারণ ও পশুর বিক্রেতারা যাতে চাঁদাবাজ, ডাকাত ও জলদস্যুর কবলে না পড়েন, সে জন্য নৌ টহল শুরু করা হয়েছে।