সন্ত্রাস-জঙ্গিবাদ মাথাচাড়া দিলে দেশের সুনাম ক্ষুণ্ন হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আরও সোচ্চার হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যখনই সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তখনই দেশের সুনাম ক্ষুণ্ন হয়। কাজেই প্রত্যেককে জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
গতকাল বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা বিভাগের সব শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে দেওয়া ভাষণে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী প্রচারের অংশ হিসেবে এবং বিভাগের উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনায় এই মতবিনিময় সভা হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামসহ সাংসদ ও আমন্ত্রিত অতিথিরা এ সময় গণভবনে উপস্থিত ছিলেন। ১৩টি জেলার ১ হাজার ইউনিয়নের প্রায় ২০ লাখ মানুষ বিভাগের ৬ হাজার ১৬৬টি স্থান থেকে সরাসরি সম্প্রচার করা এই ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।
ভিডিও কনফারেন্সে জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। অর্থাৎ, কোনোভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ বরদাশত করব না। একে দমন করে মানুষের জীবনের শান্তি ও নিরাপত্তা আমরা নিশ্চিত করব। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’
শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা মেধাবী। ভালো-শিক্ষিত-অবস্থাপন্ন ঘরের ছেলেপেলেরা বিপথে চলে যাচ্ছে। তারা সন্ত্রাস-জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। তাদের মেধা ও মনন, কাজ করার শক্তি ও ক্ষমতা যেটা দেশের কাজে লাগতে পারত, সেটা ধ্বংসাত্মক কাজে কেন যাবে?’
শেখ হাসিনা বলেন, কতিপয় অসাধু লোকের ইসলাম ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের কারণেই আজ আমাদের পবিত্র ধর্ম মানুষের কাছে হেয়প্রতিপন্ন হচ্ছে। অন্য ধর্মাবলম্বীরা এই শান্তির ধর্মের নামে বদনাম করার সুযোগ পাচ্ছে। তিনি গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা—সবাই মিলে নানা ধরনের সন্ত্রাসী ঘটনার প্রস্তুতি গ্রহণকালে জঙ্গি-সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। এতে করেও আমরা অনেক বড় বিপদ থেকে দেশের মানুষের জানমাল রক্ষা করতে সক্ষম হয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক উন্নত দেশও যেটা পারে নাই, আমরা সেটাই করে যাচ্ছি। কিন্তু আমাদের এখানেই থেমে থাকলে চলবে না; আমাদের আরও সক্রিয় হতে হবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন বা যাঁরা আমাদের ধর্মীয় শিক্ষা দেন, তাঁরা এবং ওলামা-মাশায়েখসহ সবাইকে আমি আহ্বান জানাব, ইসলাম শান্তির ধর্ম, পবিত্র ধর্ম; ইসলামে মানুষ হত্যা বা জঙ্গিবাদের কোনো স্থান নেই—এ বিষয়টা সবার সামনে তুলে ধরবেন।’
প্রধানমন্ত্রী এ সময় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের কাছে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এলাকায় ছাত্র বা ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কী করছে, কার সঙ্গে মিশছে—এসব বিষয়ে লক্ষ রাখার আহ্বান জানান। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ছাত্র দীর্ঘদিন অনুপস্থিত থাকলে এর কারণ খোঁজার জন্যও প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মহলকে নির্দেশ দেন।
সাত জেলায় ১১ গুচ্ছগ্রাম উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাত জেলায় ১১টি গুচ্ছগ্রাম উদ্বোধন করেছেন। এসব গুচ্ছগ্রামে ৩৯০টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।
গুচ্ছগ্রাম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য, দেশে আর একটি মানুষও গৃহহীন থাকবে না।