সন্ত্রাস প্রতিরোধে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও শিউলি ইয়াসমিন, চান্দাইকোনা ও ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে টি এম শফিকুল ইসলাম ও রেজাউল করিম মণ্ডল প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|