সন্ত্রাস প্রতিরোধে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধের নামে কেউ নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টা করলে তাকে পুলিশের কাছে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের পেকুয়ার শিলখালী ইউনিয়নের সাঁকোরপাড় স্টেশনে এক শান্তি সমাবেশে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ সমাবেশে বক্তব্য দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফুর রশিদ খান, পেকুয়া থানার ওসি আবদুর রকিব, শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোছাইন, ইউনিয়ন বিএনপির সভাপতি জুবাইর আহমদ প্রমুখ।