সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশকে সাহায্য করা উচিত: জয়শঙ্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস মোকাবিলার মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর। তিনি গতকাল শুক্রবার নয়াদিল্লিতে ইস্ট ওয়েস্ট সেন্টার কনফারেন্সে এ কথা বলেন।
জয়শঙ্কর সম্মেলনে বলেন, ঢাকার কর্তৃপক্ষকে একটি ধর্মনিরপেক্ষ, বহুত্ববাদী সামাজিক কাঠামো গড়ে তোলার চেষ্টায় সাহায্য করতে হবে।
বাংলাদেশে সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্রসচিব বলেন, ‘কিছু উদ্বেগ আছে...আর এ কারণেই বাংলাদেশকে সাহায্য করাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত। এটা সমালোচনা করার সময় নয়।’
অনুষ্ঠানে অন্য দুই প্রতিবেশী চীন ও পাকিস্তানের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়েও আলোচনা করেন জয়শঙ্কর।