সন্ত্রাস রুখতে এককাট্টা বিভিন্ন দেশের আইনসভার সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমবর্ধমান সন্ত্রাস রুখতে জোরালো ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার সদস্যরা। ভিয়েতনামের রাজধানী হানয়ে গতকাল মঙ্গলবার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩২তম অধিবেশনে গৃহীত এক প্রস্তাবে এ আহ্বান জানানো হয়। অধিবেশনে আইপিইউয়ের সদস্যরা সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।
অধিবেশনে গৃহীত প্রস্তাবে বলা হয়, সন্ত্রাস কোনো ধর্ম, জাতীয়তা অথবা জাতিগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। বাড়তে থাকা সন্ত্রাস বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।
যেসব দেশে বোকো হারাম বা ইসলামিক স্টেটের (আইএস) মতো সংগঠন সক্রিয় রয়েছে সেখানে নারী ও শিশুদের নিরাপত্তায় মনোযোগ দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন আইন প্রণেতারা। তাঁরা ইচ্ছাকৃতভাবে ধ্বংস এবং কৌশলে সাংস্কৃতিক সম্পদ লুটে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা এসব কর্মকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। আইএস বা বোকো হারামকে সহযোগিতাকারী যেকোনো শক্তির বিরুদ্ধে আইন তৈরি করতে বিশ্বের আইনসভাগুলোর প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।