সন্ত্রাসবাদ দক্ষিণ এশিয়ার চ্যালেঞ্জ: চন্দ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দ্রিকা কুমারাতুঙ্গা। ছবি: হাসান রাজা
চন্দ্রিকা কুমারাতুঙ্গা। ছবি: হাসান রাজা

সন্ত্রাসবাদকে দক্ষিণ এশিয়ার অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা। তিনি গৃহযুদ্ধের পরে শ্রীলঙ্কা পুনর্গঠন এবং শান্তি স্থাপন প্রক্রিয়ার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএস) মিলনায়তনে দেশের অভিজ্ঞতায় বিভক্ত সমাজে সংহতি, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুশাসন শীর্ষক বক্তব্যে চন্দ্রিকা কুমারাতুঙ্গা এ কথা বলেন।

লন্ডনভিত্তিক বেসরকারি সাহায্য সংস্থা গ্লোবাল লিডারশিপ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দ্রিকা কুমারাতুঙ্গা বাংলাদেশ সফর করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইআইএসের গভর্নরদের চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ। স্বাগত বক্তব্য দেন বিআইআইএসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান।

এতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রদূত, সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

চার দিনের সফরে গত রোববার বাংলাদেশে আসেন চন্দ্রিকা কুমারাতুঙ্গা।