সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করে যুক্তরাষ্ট্র বলেছে, এ ক্ষেত্রে বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
গত বুধবার ওয়াশিংটনে এক প্রশ্নের জবাবে বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি সারাহ সিওয়াল বলেন, ‘সমাজে সন্ত্রাসবাদের উত্থান রুখতে এবং তা কীভাবে নির্মূল করা যায়, বৃহত্তর সেই আলোচনায় বাংলাদেশ একটি উত্তম দৃষ্টান্ত বলে আমি মনে করি। উগ্র সন্ত্রাসবাদ দমন এবং পরবর্তী প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন মন্ত্রী ওই কথা বলেন। খবর ইউএনবির।