সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ লড়াই চাই: সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ লড়াইয়ের ওপর জোর দিয়েছেন। গতকাল বুধবার এক কর্মশালায় তিনি বলেন, ‘বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলা করতে আমরা অন্যান্য দেশের পাশাপাশি জাতিসংঘের সঙ্গে কাজ করব।’দক্ষিণ এশিয়ায় জাতিসংঘ বিশ্ব সন্ত্রাসবাদবিরোধী কৌশল বাস্তবায়নবিষয়ক আঞ্চলিক কর্মশালায় সাহারা খাতুন এ কথা বলেন। রাজধানীর একটি অভিজাত হোটেলে দুই দিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য সন্ত্রাসবাদকে কঠোর হাতে মোকাবিলা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতা গ্রহণের প্রথম থেকেই বর্তমান সরকার সন্ত্রাসবাদ মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।দুই দিনের এই কর্মশালা যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশে সরকার ও সন্ত্রাসবাদ মোকাবিলা বাস্তবায়ন টাস্কফোর্স।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব কামাল উদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা, ইউএনডিপির আবাসিক সমন্বয়কারী নীল ওয়াকার ও সন্ত্রাসবাদ মোকাবিলা বাস্তবায়ন টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিউদ্দিন শাহ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, এ ধরনের বৈঠকের জন্য বাংলাদেশ একটি সঠিক স্থান। কারণ বাংলাদেশ পরিষ্কারভাবে দেখাতে সক্ষম হয়েছে যে প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রের সঙ্গে অংশীদারির ভিত্তিতে কতটা কার্যকরভাবে সন্ত্রাসবাদের স্রোত উল্টিয়ে দেওয়া যায়। দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও অংশীদারি প্রসারের ক্ষেত্রে জাতিসংঘও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।