মিসরের রাষ্ট্রদূতের সাক্ষা ৎ
সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ নির্মূল করতে তাঁর সরকারের দৃঢ় অবস্থান আবারও ব্যক্ত করেছেন। গতকাল বুধবার সকালে মিসরের বিদায়ী রাষ্ট্রদূত ফয়েজ মুস্তফা নাসির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষা ৎ করতে এলে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, দেশের এক ইঞ্চি মাটিও সন্ত্রাসবাদে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে এই দেশের ভূমি ব্যবহারের কোনো সুযোগ নেই। সাক্ষা ৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।প্রেস সচিব জানান, বাণিজ্য ও বিনিয়োগসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দুর্নীতি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, প্রতিটি পর্যায় থেকে দুর্নীতি দূর করতে তাঁর সরকার সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, ‘সরকার কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না।’ বাংলাদেশের বিনিয়োগের জন্য উপযুক্ত পরিস্থিতি বিদ্যমান জানিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য মিসরীয় রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। বাসস।