সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চারজনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন।

এই চারজন হলেন আবদুর রাজ্জাক, ফয়সাল আহম্মেদ, আহম্মেদ ফজলে আকবর ও আবু নঈম মোহাম্মদ জাকারিয়া।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. মুস্তফা আনোয়ার আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, সহযোগী আসামিদের গ্রেপ্তারের জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গতকাল সোমবার রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে এই চারজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।