সন্ত্রাসবিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল বুধবার সন্ত্রাস ও নাশকতাবিরোধী সভা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম, সলঙ্গা থানার ওসি আবদুর রফিক প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।