সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ার অঙ্গীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই হাত উঁচিয়ে কুমিল্লার মুরাদনগরের কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ার অঙ্গীকার করেছেন। গতকাল শুক্রবার সকালে কলেজের নতুন একাডেমিক ও বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা এ প্রত্যয় ব্যক্ত করেন।বেলা ১১টায় কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. ইব্রাহীম সরকারের সভাপতিত্বে কলেজ মাঠে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ইউসুফ আবদুল্লাহ হারুন, সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল আলম চিশতি, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অশ্বিনী কুমার নাথ ও কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম সরকার।