সন্ত্রাসী একরামুলের রিমান্ড মঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং হত্যা, ডাকাতিসহ সাত মামলার আসামি একরামুল হক ওরফে ছুট্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমান। গত সোমবার রাতে মহানগরের লাভলেইন এলাকা থেকে পুলিশ ছুট্টুকে গ্রেপ্তার করে।সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, কোতোয়ালি থানার পুলিশ মঙ্গলবার ছুট্টুকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে গতকাল মহানগর হাকিম আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।