সন্ত্রাসী কিরিচ বাবুলের অস্ত্রের লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল হক ওরফে কিরিচ বাবুলের অস্ত্রের লাইন্সেল বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আদেশ পাওয়ার পর দোনলা বন্দুক, পাঁচটি গুলি ও লাইসেন্স কিরিচ বাবুলের বাসা থেকে উদ্ধার করে আদালতের মালখানায় জমা দেয় বাকলিয়া থানার পুলিশ।
কিরিচ বাবুল পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে বাকলিয়া থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ২২ মামলা রয়েছে।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গত ২৬ জানুয়ারি মাস্টারপুল এলাকায় স্কুলের জমি নিয়ে বিরোধের জের ধরে এলাকাবাসীর সঙ্গে কিরিচ বাবুলের সংঘর্ষ হয়। এ সময় কিরিচ বাবুল তাঁর কাছে থাকা দোনলা বন্দুক দিয়ে গুলি করেন। গুলিতে পাঁচজন আহত হন।
এ ঘটনার পর বাকলিয়ার ওসি কিরিচ বাবুলের অস্ত্রটির লাইসেন্স বাতিলের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করেন।
ওসি জানান, লাইসেন্স বাতিলের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট কিরিচ বাবুলের কাছে ব্যাখ্যা চান। কিন্তু তাঁর দেওয়া ব্যাখ্যাটি সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিল করে অস্ত্র, গুলি ও লাইসেন্সটি জব্দ করে আদালতের মালখানায় জমা দেওয়ার আদেশ দেন জেলা ম্যাজিস্ট্রেট।