প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী খোকন চন্দ্র তাঁতীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। খোকন নগর যুবলীগের সদস্য। পুলিশ জানায়, খোকনের বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম স্বপন, নগরের সিআরবিতে গত বছরের জুনে রেলের দরপত্র নিয়ে জোড়া খুনের মামলাসহ নগরের বিভিন্ন থানায় পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে। গত শনিবার গভীর রাতে নগরের আগ্রাবাদ মিস্ত্রিপাড়া এলাকা থেকে কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানামূলে তাঁকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানার পুলিশ। পরে তাঁকে গতকাল আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।