প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা শহরের বাগানবাড়ি এলাকায় গতকাল সোমবার সকালে একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী সজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শহরতলির খড়িবিলা গ্রামের জাহান আলীর ছেলে। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোশারফ হোসেন জানান, সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকায় অভিযান চালিয়ে ভারতের তৈরি একটি ওয়ান শুটারগানসহ সজিবুরকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা