সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বাবুল মিয়া ওরফে দাদা ভাই নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার 

সন্ধ্যায় শহরের বিরিঞ্চি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফেনী সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান জানান, বাবুল ফেনী থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বেশ কিছুদিন ধরে খুঁজছিল ।