সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএম চর ইউনিয়নের বহদ্দারকাটা পূর্ব স্টেশন এলাকায় অভিযান চালিয়ে গতকাল বুধবার বেলা দুইটায় তালিকাভুক্ত সন্ত্রাসী আরিফুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আরিফুল ওই ইউনিয়নের উত্তর বহদ্দারকাটা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাই, মারামারিসহ ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
মাতামুহুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, আরিফ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক।