সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংক এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী অপু সিনহাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্র মামলাসহ পাঁচ-ছয়টি মামলা রয়েছে। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, দেওভোগ পানির ট্যাংক এলাকা থেকে অপুকে গ্রেপ্তার করা হয়েছে। অপু ও তাঁর সহযোগীরা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াতেন। তাঁর বাড়ি শহরের গোয়ালপাড়া এলাকায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।