সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শাসনগাঁও এলাকা থেকে গতকাল রোববার ফতুল্লা থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ নয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বাড়ি শাসনগাঁও এলাকায়। ফতুল্লা মডেল থানার ওসি জীবনকান্তি সরকার জানান, আক্তার হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিল।