সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জগেশ্বর গ্রাম থেকে বুলবুল কবির (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে চারটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। ওসি বলেন, বুলবুল ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী।