সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে তিন সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী টিপু মৃধাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে সদর উপজেলার টেপাখোলা বেড়িবাঁধ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।টিপুর বাড়ি সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারী গ্রামে। তার সহযোগীরা হলেন: সদরপুরের রামচন্দ্রপুর গ্রামের জাহিদ শেখ ও ঠেঙ্গামারী গ্রামের লাবলু মোল্লা এবং চরভদ্রাসনের চর হরিরামপুর গ্রামের হাসান ব্যাপারি।সদরপুর থানার ওসি মোহামঞ্চদ আলী বিশ্বাস বলেন, টিপুর বিরুদ্ধে হত্যাসহ ১২টি মামলা রয়েছে।